মডেল আসিফ আজিমকে বরণ করতে মোটরসাইকেল শোভাযাত্রা

আপলোড তারিখঃ 2020-12-02 ইং
মডেল আসিফ আজিমকে বরণ করতে মোটরসাইকেল শোভাযাত্রা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের বাসিন্দা আন্তর্জাতিক মডেল আসিফ আজিমকে বরণ করতে মোটরসাইকেল শোভাযাত্রা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে আসিফ আজিম ঢাকা থেকে নিজ গ্রামে আসার সময় আমঝুপি গ্রামের আপামর মানুষের উদ্যোগে এ মোটরসাইকেল শোভাযাত্রা আয়োজন করা হয়। আসিফ আজিম সদর উপজেলার দিনদত্ত ব্রিজের কাছে এসে পৌঁছালে বেশকিছু মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা সহকারে আমঝুপি হাটে এসে পৌঁছায়। পরে সেখান থেকে মিছিল সহকারে আমঝুপি কুঠিবাড়ি সড়কে আসিফের অফিসে এসে এক পথসভায় বক্তব্য দেন। আগামী ২০২১ সালে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রার্থী হিসেবে এরই মাঝে আসিফ আজিম প্রচারণা শুরু করেছেন। এরই অংশ হিসাবে মঙ্গলবার তাঁকে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে আমঝুপিতে বরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)