মুজিবনগরে মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-12-02 ইং
মুজিবনগরে মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের মিলনায়তনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস। সভায় উপস্থিত ছিলেন মুজিবনগর থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম, কৃষি অফিসার আনিসুজ্জামান খাঁন, সমাজসেবা অফিসার আব্দুর রব, বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মামুনুর রশিদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন, মুক্তিযোদ্ধাসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাগণ। এ অনুষ্ঠানে সরকারের নির্দেশনা অনুযায়ী স্বল্প পরিসরে বিজয় দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)