কালীগঞ্জে জনসচেতনতায় পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ

আপলোড তারিখঃ 2020-12-02 ইং
কালীগঞ্জে জনসচেতনতায় পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহ কালীগঞ্জে মৌচিক সমবায় সমিতি লিমিটেড, ডায়াবিটিক সমিতি ও পৌর মহিলা সমবায় সমিতি লিমিটেডের যৌথ উদ্যোগে জনসচেতনতার জন্য মাস্ক বিতরণ করেছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় মেইন বাসটার্মিনালে পথচারীদের মথ্যে এ মাস্ক বিতরণ করা হয়। মৌচিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিক, পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা নির্বাহী অফিসার সুবর্না রানী সাহা, ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং শ্রমিক ফেডারেশনের আইন ও দর-কষাকষিবিষয়ক সম্পাদক গোলাম রসুল প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)