ঝিনাইদহে বঙ্গবন্ধু সৈনিক লীগের মানববন্ধন

আপলোড তারিখঃ 2020-12-02 ইং
ঝিনাইদহে বঙ্গবন্ধু সৈনিক লীগের মানববন্ধন ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে কটূক্তির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বঙ্গবন্ধু সৈনিক লীগ। গতকাল মঙ্গলবার সকালে শহরের পাঁয়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এসময় বক্তব্য দেন বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা শাখার সভাপতি সৈয়দ আল ইমরান, সহসভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান রানা, সাংগঠনিক সম্পাদক শফিউর রহমান শফি, জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক খান জাহান আলী, এম এ জলিলসহ অন্যরা। কর্মসূচিতে ব্যানার-ফেস্টুন নিয়ে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তারা বলেন, স্বাধীনতাবিরোধী ও মৌলবাদী চক্র মহল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতার নামে জনমনে বিভ্রান্তি করছে। এসব অপব্যাখ্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তাঁরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)