দামুড়হুদায় সমাজসেবা অধিদপ্তর প্রদত্ত সেবা-বিষয়ক অবহিতকরণ সেমিনার

আপলোড তারিখঃ 2020-12-02 ইং
দামুড়হুদায় সমাজসেবা অধিদপ্তর প্রদত্ত সেবা-বিষয়ক অবহিতকরণ সেমিনার ছবির ক্যাপশন:
মোজাম্মেল শিশির, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলা সমাজসেবা অধিদপ্তর প্রদত্ত সেবা-বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা একটায় দামুড়হুদা উপজেলা পরিষদের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অবহিতকরণ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক আব্দুর রহমান (উপসচিব)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু ও চুয়াডাঙ্গা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সন্তোষ কুমার দাস। এছাড়াও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সানোয়ার হোসেনসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিক নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)