আলমডাঙ্গার বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-12-02 ইং
আলমডাঙ্গার বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বণিক সমিতির কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বণিক সমিতির সাবেক সভাপতি হাজি শমসের আলী মল্লিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম, সাবেক সম্পাদক হাজি রবিউল ইসলাম পকু, বিদায়ী সভাপতি হাজি মকবুল হোসেন, বিদায়ী সম্পাদক শফিকুল ইসলাম, নবনির্বাচিত সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক কামাল হোসেন ও প্রধান নির্বাচন কর্মকর্তা সিরাজুল ইসলাম। প্রভাষক এ কে এম ফারুকের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান নির্বাচন কর্মকর্তা সিরাজুল ইসলাম নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)