ঝিনাইদহে ৯ কেজি রুপাসহ দুজন আটক

আপলোড তারিখঃ 2020-12-01 ইং
ঝিনাইদহে ৯ কেজি রুপাসহ দুজন আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে ৯ কেজি ১ শ গ্রাম রুপাসহ দুজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার দুপুরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সদর উপজেলার সাধুহাটি এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন- জীননগর উপজেলার গয়েশপুর গ্রামের রফিউদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৩৮) ও একই এলাকার সুন্নত আলীর ছেলে শাহজাহান আলী (৪০)। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সাধুহাটি এলাকায় চেকপোস্ট বসিয়ে দুজন রুপা চোরাকারবারিকে আটক করা হয়। আটককৃতদের নিকট হতে ৯ কেজি ১ শ গ্রাম রুপা উদ্ধার করা হয়। এ ঘটনায় ঝিনাইদহ ডিবির পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)