মেহেরপুরে কাব স্কাউটস লিডারদের দল গঠনে উদ্বুদ্ধকরণ সভা

আপলোড তারিখঃ 2020-12-01 ইং
মেহেরপুরে কাব স্কাউটস লিডারদের দল গঠনে উদ্বুদ্ধকরণ সভা ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: বাংলাদেশ স্কাউট মেহেরপুর সদর উপজেলা শাখার আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান ও কাব স্কাউটস লিডারদের দল গঠন ও পরিচালন সংক্রান্ত উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা স্কাউটের কমিশনার কোমর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম। উদ্বুদ্ধকরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপিল উদ্দিন, বাংলাদেশ স্কাউট খুলনা অঞ্চলের সহকারী পরিচালক জামাল উদ্দিন। সভায় মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধানগণ অংশগ্রহণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)