মেহেরপুরে ‘মুজিববর্ষে শতঘণ্টা মুজিব চর্চা’ শীর্ষক আলোচনা সভা

আপলোড তারিখঃ 2020-12-01 ইং
মেহেরপুরে ‘মুজিববর্ষে শতঘণ্টা মুজিব চর্চা’ শীর্ষক আলোচনা সভা ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘মুজিববর্ষে শতঘণ্টা মুজিব চর্চা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ থেকে জুমের মাধ্যমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘মুক্তি সংগ্রামে মুজিবনগর : হৃদয়ে জাতির পিতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘জাতির পিতার নামে এই মেহেরপুরের মুজিবনগর, আমাদের সমৃদ্ধ ইতিহাস এবং ত্যাগের বিষয়গুলো জানতে হবে, তাহলে আমাদের দেশ প্রেম আসবে এবং সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারব।’ জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ সৃষ্টির ইতিহাস জানতে হবে বঙ্গবন্ধু কে ছিলেন? কেমন মানুষ ছিলেন, কেমন নেতা ছিলেন, স্বাধীনতা আন্দোলনে বাঙালি জাতিকে কীভাবে ঐক্যবদ্ধ করেছিলেন, জানতে হবে এবং নতুন প্রজন্মকে জানাতে হবে। এটা আমাদের দায়িত্ব।’ জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন লে. কর্নেল (অবসরপ্রাপ্ত) কাজী সাজ্জাদ আলী জহির (বীর প্রতীক)। আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, প্রফেসর হাসানুজ্জামান মালেক, আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহম্মেদ চুন্নু, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)