আন্দুলবাড়ীয়ায় ডা. কানাই লাল দাসের বিদায় সংবর্ধনা

আপলোড তারিখঃ 2020-12-01 ইং
আন্দুলবাড়ীয়ায় ডা. কানাই লাল দাসের বিদায় সংবর্ধনা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া উপস্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. কানাই লাল দাসকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার আন্দুলবাড়ীয়া উপস্বাস্থ্য কেন্দ্রে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার আন্দুলবাড়ীয়া প্রতিবেদক ও আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন। আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী বিজয় হালদার। বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়নের তিনটি ওয়ার্ড লোকমোর্চার সভাপতি মোল্লা মোতাহারুল ইসলাম চঞ্চল ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক খান তারিক মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের অন্যতম নেতা শেখ সামাদুল ইসলাম, তরুণ কবি ইকরাম হোসেনসহ আরও অনেকে। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন মোল্লা মোতাহারুল ইসলাম চঞ্চল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)