ঝিনাইদহে প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি, এমপিভুক্তিসহ ১১ দফা দাবিতে মানববন্ধন

আপলোড তারিখঃ 2020-11-30 ইং
ঝিনাইদহে প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি, এমপিভুক্তিসহ ১১ দফা দাবিতে মানববন্ধন ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি, এমপিওভুক্তিসহ ১১ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার সকালে শহরের পাঁয়রা চত্বরে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ ঝিনাইদহ জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে। এসময় বক্তব্য দেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি আব্দুস সামাদ শফি, সাধারণ সম্পাদক আসাদুর রহমান, সহসভাপতি গিয়াস উদ্দিন, ফারহানা মুর্শিদা, সহ-সাধারণ সম্পাদক মানিক মিয়া, সাংগঠনিক সম্পাদক আসলাম উদ্দিন, অর্থ-সম্পাদক নার্গিস আক্তার, প্রচার সম্পাদক সালমা খাতুন, সদস্য কবির উদ্দিন, তোফাজ্জেল হোসেন, রেশমা রহমান, রিজভী আহমেদ ও আব্দুল হান্নান। মানববন্ধনে বক্তারা প্রতিবন্ধীতা সম্পর্কিত সম্মিলিত বিশেষ শিক্ষা নীতিমালা অনুযায়ী বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিও প্রদান, স্বীকৃতির তারিখ হতে শতভাগ বেতন ভাতা ও সকল সুবিধা প্রদান নিশ্চিত, সকল বিদ্যালয়ের প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের শতভাগ উপবৃত্তি প্রদান, সকল বিদ্যালয়ের প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষা কারিকুলাম অনুযায়ী বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ নিশ্চিত করাসহ ১১ দাবি বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান। পরে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন। মানববন্ধনে জেলার ৬ উপজেলার সকল শিক্ষক কর্মচারীরা অংশ নেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)