মেহেরপুরে নারীসহ দুই মাদক ব্যবসায়ী আটক, গাঁজা উদ্ধার

আপলোড তারিখঃ 2020-11-30 ইং
মেহেরপুরে নারীসহ দুই মাদক ব্যবসায়ী আটক, গাঁজা উদ্ধার ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে দেড় কেজি গাঁজাসহ মিনা খাতুন ও বিপ্লব হোসেন নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে মেহেরপুর সদর উপজেলার আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকে এ দুজনকে আটক করা হয়। জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর সদর থানার এসআই রফিক, এসআই হারুন, ওবায়দুর রহমানসহ সদর থানা পুলিশের একটি টিম সদর উপজেলার আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে ওঁৎ পেতে থাকেন। এ সময় দুই ব্যক্তিকে আটক করার পর তাঁদের কাছ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক মিনা খাতুন কুষ্টিয়ার মিরপুর উপজেলার খারারা গ্রামের লিটন পারমানিকের স্ত্রী এবং বিপ্লব হোসেন মেহেরপুর জেলার গাংনী উপজেলা বেদবেড়িয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)