বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন

আপলোড তারিখঃ 2020-11-30 ইং
বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: বঙ্গবন্ধু ভাস্কর্য নির্মাণে বিরোধিতার নামে উগ্র মৌলবাদ ও ধর্মান্ধ গোষ্ঠীর জনমনে বিভ্রান্তিমূলক ফতোয়া ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছে মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ। গতকাল রোববার বেলা ১১টার দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুল, যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতিন, আরিফুল ইসলাম সোভান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সানোয়ার হোসেন সানু, শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল হোসেন জুয়েল, গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন মিঠু, গাংনী পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জীবন প্রমুখ। এ সময় মানববন্ধনে স্বেচ্ছাসেবক লীগের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অন্যান্য নেতা-কর্মীরা অংশগ্রহণ করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)