গহেরপুরে মাদ্রাসা শিক্ষকের ওপর হামলার ঘটনায় একজন গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2020-11-29 ইং
গহেরপুরে মাদ্রাসা শিক্ষকের ওপর হামলার ঘটনায় একজন গ্রেপ্তার ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: চুয়াডাঙ্গা সদর উপজেলাা নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের গহেরপুরে পূর্বশত্রুতার জেরে মাদ্রাসা শিক্ষক মহিদুলের ওপর হামলার ঘটনায় বদর উদ্দীন নামের একজনকে গ্রেপ্তার করেছে দর্শনা থানা-পুলিশ। পুলিশ জানায়, এ মারামারির ঘটনায় এখনো বাদীপক্ষের কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তাই ঘটনার সাথে জড়িত একজনকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে মাদ্রাসা শিক্ষক মৃত রমজানের ছেলে মহিদুল সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান রাজুর বাড়ি থেকে গ্রাম্য সালিশ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে পূর্বশত্রতার জেরে একই গ্রামের বদর উদ্দীনের ছেলে শোভনসহ বেশ কয়েকজন অতর্কিত হামলা চালায়। এসময় রক্তাক্ত জখম অবস্থায় মহিদুলকে উদ্ধার করে স্থানীয়রা দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)