গাংনী থানায় পুলিশ মেসের উদ্বোধন করলেন মেহেরপুর পুলিশ সুপার

আপলোড তারিখঃ 2020-11-29 ইং
গাংনী থানায় পুলিশ মেসের উদ্বোধন করলেন মেহেরপুর পুলিশ সুপার ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরের গাংনী থানায় পুলিশ মেসের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে গাংনী থানা অভ্যন্তরে এ মেসের উদ্বোধন করা হয়। গাংনী থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমানের বাস্তবায়নে মেস-এর উদ্বোধন করেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি। পুলিশ সুপার দুপুরে গাংনী থানায় পৌঁছালে তাঁকে গাংনী থানা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাসহ গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার গ্রহণের সময় তিনি সকল পুলিশ সদস্যদের জন্য বিশেষ নির্দেশনা দেন। পরে নবনির্মিত মেসের ফিতা কেটে উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনের পর বিশেষ মোনাজাত পরিচালনা করেন গাংনী থানা মসজিদের ইমাম হারুন অর রশিদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)