মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতিকে অভিনন্দন

আপলোড তারিখঃ 2020-11-29 ইং
মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতিকে অভিনন্দন ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অ্যাড. মিয়াজান আলী মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানানো হয়েছে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর গত শুক্রবার রাত ৮টার দিকে মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, প্যানেল মেয়র শহিনুর রহমান রিটন, কাউন্সিলর নুরুল আশরাফ রাজীব, সাবেক ছাত্র নেতা হাসানুজ্জামান হিলন, সদর থানা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাহফিজুর রহমান পলেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অ্যাড. মিয়াজান আলীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অ্যাড. মিয়াজান আলী আগামী এক বছর আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব পালন করবেন। এ লক্ষে তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)