আ.লীগের দলীয় মনোনয়ন প্রাপ্তির আবেদন জমা দিলেন মেয়র প্রার্থী জিপু চৌধুরী

আপলোড তারিখঃ 2020-11-28 ইং
আ.লীগের দলীয় মনোনয়ন প্রাপ্তির আবেদন জমা দিলেন মেয়র প্রার্থী জিপু চৌধুরী ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে পুনরায় মেয়র প্রার্থী জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও বর্তমান মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্তির আবেদন ফরম জমা দিয়েছেন। গতকাল শুক্রবার কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যালয়ে তিনি আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের কাছ থেকে মনোনয়ন প্রাপ্তির আবেদন ফরম উঠিয়ে নির্দেশনা অনুযায়ী পূরণ করে জমা দেন। আজ ২৮ নভেম্বর আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এই আবেদনপত্র বিবেচনার জন্য উপস্থাপন করা হবে। মেয়র প্রার্থী জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও বর্তমান মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুর দলীয় মনোনয়নপত্র জমাদানের সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়ন সহসভাপতি ও চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোস্তাফিজ রহমান মাসুদ, এম জাহাঙ্গীর আলম, রাসেল আহমেদ মিঠু প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)