চুয়াডাঙ্গায় গাঁজাসহ সাতগাড়ির আজিম উদ্দীন গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2020-11-28 ইং
চুয়াডাঙ্গায় গাঁজাসহ সাতগাড়ির আজিম উদ্দীন গ্রেপ্তার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় গাঁজাসহ সাতগাড়ির আজিম উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে সাতগাড়ি নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আজিম উদ্দীন (৫০) একই এলাকার মৃত শফেজ উদ্দীনের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহর ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রইচ উদ্দীন ফোর্সসহ সাতগাড়িতে আসামির নিজ বাড়িতে অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাঁকে আটক করে। এ সময় আসামির কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। গতকাল শুক্রবার আসামিকে আদালতে প্রেরণ করে সদর থানার পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)