আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আ.লীগের নবগঠিত কমিটির বছরপূর্তি পালন

আপলোড তারিখঃ 2020-11-28 ইং
আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আ.লীগের নবগঠিত কমিটির বছরপূর্তি পালন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত কমিটির এক বছরপূর্তি পালন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় আন্দুলবাড়ীয়া বাজারস্থ আজাদ পাবলিক লাইব্রেরির হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার। এ সময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু, সিনিয়র সহসভাপতি শেখ মইদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আশরাফুজ্জামান টিপু, শেখ আতিয়ার রহমান, আইনবিষয়ক সম্পাদক খান তারিক মাহমুদ, ত্রাণ ও সমাজকল্যাণ-বিষয়ক সম্পাদক নাজের আলী, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক মোল্লা আলীমুজ্জামান মানিক, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এস এম নাসিম রেজা প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আতিয়ার রহমান। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)