মেহেরপুর জেলা সমাজসেবা অফিসের ক্রীড়া-সামগ্রী বিতরণ

আপলোড তারিখঃ 2020-11-27 ইং
মেহেরপুর জেলা সমাজসেবা অফিসের ক্রীড়া-সামগ্রী বিতরণ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অফিসের উদ্যোগে মুজিব শতবর্ষে মেহেরপুর জেলার সরকারি শিশু পরিবারের (বালক ও বালিকা) নিবাসীদের সমাজের মূল স্রোতধারায় আনয়নের লক্ষ্যে ভ্রাম্যমাণ লাইব্রেরির সদস্য কার্ড এবং ক্রীড়া-সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর সরকারি শিশু পরিবার মিলনায়তনে ভ্রাম্যমাণ লাইব্রেরির সদস্য কার্ড এবং ক্রীড়া-সামগ্রী বিতরণ করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভ্রাম্যমাণ লাইব্রেরির সদস্য কার্ড এবং ক্রীড়া-সামগ্রী বিতরণ করেন। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, প্রফেসর হাসানুজ্জামান মালেক। অন্যদের মধ্যে বক্তব্য দেন মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)