দামুড়হুদায় বজ্র সেল্টার পরিদর্শন করলেন কৃষি সম্প্রসারণ পরিচালক

আপলোড তারিখঃ 2020-11-27 ইং
দামুড়হুদায় বজ্র সেল্টার পরিদর্শন করলেন কৃষি সম্প্রসারণ পরিচালক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় বজ্র সেল্টার পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ প্লান্ট প্রটেকশন পরিচালক হাফিজুর রহমান। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি দামুড়হুদার বিভিন্ন সবজি মাঠ ও বজ্র সেল্টার পরিদর্শন করেন। কৃষি সম্প্রসারণ প্লান্ট প্রটেকশন পরিচালক হাফিজুর রহমান দামুড়হুদা উপজেলা কৃষি অফিসে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা কৃষি কর্মকর্তা মনিরউজ্জামান মনির। পরে তিনি উপজেলার বিভিন্ন মাঠে বজ্র সেল্টার, ভুট্টা খেতে ফল আর্মি পোকার আক্রমণ, হোগলডাঙ্গা ৪০ বিঘা মাল্টার বাগান, কেরু অ্যান্ড কোম্পানির প্লান্ট কোরইনটাইন সেন্টার পরিদর্শন করেন এবং কৃষকদের খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ চুয়াডাঙ্গা উপপরিচালক আলী হাসান, সাবেক মাঠ পরিদর্শক উইং শাহ একরামুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা ও সহকারী কর্মকর্তাবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)