আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-11-27 ইং
আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়: জীবননগরের আন্দুলবাড়ীয়ায় ইউনিয়ন ছাত্রলীগের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যলিটি আন্দুলবাড়ীয়ার বিভন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূর্বের স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের একাংশের সভাপতি মীর জ্যাকির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের একাংশের সাধারণ সম্পাদক মুহাম্মদ নাসিম। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ছাত্রলীগ নেতা মিঠুন, মিরাজ ও শাকিল। এ সময় আরও উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা মির্জা প্লাবন, আজিজুল, ফারজুল,শফিকুল ইসলাম, হাসান, হালিম, মোল্লা নিহান, আলিউল, ইব্রাহিম, রিয়াদ, আরিফ, সামাদ, রাজন, নাঈম, জসীম, মির্জা আকাশ, মির্জাসহ বিভিন্ন ওয়ার্ডের দলীয় নেতা-কর্মীবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)