কমিটি ঘোষণা ব্যতিরেকেই শেষ হল দর্শনা পৌর যুবলীগের সম্মেলন:পদপ্রত্যাশীরা প্রতীক্ষায় : অপেক্ষায় শেষ ভরসা

আপলোড তারিখঃ 2017-04-07 ইং
কমিটি ঘোষণা ব্যতিরেকেই শেষ হল দর্শনা পৌর যুবলীগের সম্মেলন:পদপ্রত্যাশীরা প্রতীক্ষায় : অপেক্ষায় শেষ ভরসা ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা পৌর যুবলীগের সম্মেলন সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার ধুমধামের সাথেই এই সম্মেলন শেষ হয়। রীতি অনুযায়ী সম্মেলনের মধ্যদিয়ে আগামী নেতৃত্ব নির্বাচনের কথা থাকলেও এই সম্মেলনে তা হয়নি। নেতাকর্মীদের প্রতীক্ষাকে দীর্ঘতর করে কমিটি ঘোষণা ব্যতিরেকেই শেষ হয় দর্শনা পৌর যুবলীগের সম্মেলন। দামুড়হুদা উপজেলার ৮টি ইউনিয়নের যুবলীগের পূনার্ঙ্গ কমিটি ইতোমধ্যে ঘোষনা করা হলেও দর্শনা পৌর যুবলীগ কমিটি ঘোষনা নিয়ে বেশ খানিকটা জটিলতার সৃষ্টি হয়েছে। দর্শনা পৌর যুবলীগ কমিটির অপর নাম এখন অপেক্ষা হয়ে দাড়িয়েছে। তবে গতকাল শুক্রবার একজন দায়িত্বশীল নেতা এসএএম জাকারিয়া আলম জানান, ব্যস্ততার কারণে বিষয়টি নিয়ে বসা হচ্ছে না। তবে যত দ্রুত সম্ভব এ কমিটি ঘোষনা করা হবে। আগামী  দুই একদিনের মধ্যে দর্শনা পৌর যুবলীগ এর পূর্নাঙ্গ কমিটি প্রকাশ হবে বলে দর্শনা পৌর আওয়ামীলীগ দায়িত্বশীল নেতা আলী মুনসুর বাবু সময়ের সমীকরণ প্রতিনিধিকে জানান। তবে কবে কখন এ কমিটি ঘোষনা করা হবে তা এখন অপেক্ষার পালা। উল্লেখ্য গত বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে সন্ধা পর্যন্ত দর্শনা পুরাতন সিনেমা হল চত্বরে দর্শনা পৌর যুবলীগের সম্মেলন হলে এ পর্যন্ত পূর্নাঙ্গ কমিটির নামেন তালিকা প্রকাশ হয়নি বলে জানা গেছে। গত বৃহস্পতিবার দর্শনা পৌর যুবলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন কমিটির অহবায়ক শেখ আসলাম তোতার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। চুয়াডাঙ্গা জেলা আওয়ামীরীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, জেলা আওয়ামীলগের শিক্ষা বিষয়ক সম্পাদক এসএএম জাকারিয়া আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা পরিষদের সদস্য সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, দর্শনা পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, আব্দুর রহমান কাবি সম্মেলনের সকল অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল হান্নান ছোট।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)