দর্শনায় দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী আটক, ফেনসিডিল উদ্ধার

আপলোড তারিখঃ 2020-11-26 ইং
দর্শনায় দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী আটক, ফেনসিডিল উদ্ধার ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: চুয়াডাঙ্গার দর্শনায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। এসময় তাদের নিকট থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গতকাল বুধবার দর্শনা থানার আকন্দবাড়িয়ার ফার্মপাড়ায় দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান কাজলের নির্দেশে অভিযান পরিচালনা করেন এএসআই মহিউদ্দিন। আটককৃতরা হলেন- দর্শনা ফার্মপাড়ার জনি হোসেনের স্ত্রী আকলিমা খাতুন (৩৪), রনি হোসেনের স্ত্রী লাল বানু (৩৬) এবং রবিউল ইসলাম ওরফে রবিউল মোল্লা ছেলে সিজার হোসেন ওরফে জিলারকে (২০)। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মূলহোতা আকন্দবাড়িয়া গ্রামের ফার্মপাড়ার আব্দুর রহমানের ছেলে আলোচিত মাদক ব্যবসায়ী জনি। পরে জব্দকৃত ফেনসিডিল দর্শনা থানায় হস্তান্তর করে আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান কাজল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)