মেহেরপুর রেড ক্রিসেন্টের নির্বাচনে এক প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

আপলোড তারিখঃ 2020-11-26 ইং
মেহেরপুর রেড ক্রিসেন্টের নির্বাচনে এক প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিটের ত্রিবার্ষিক নির্বাচনে একজন প্রার্থী তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। গতকাল বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সদস্য প্রার্থী আবদুর রব বিশ্বাস শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। আব্দুর রব বিশ্বাস তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় সদস্যপদসহ অন্য পদের সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। আজ বৃহস্পতিবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার নুরুল আহমেদ জানান সহসভাপতি পদে একজন, সাধারণ সম্পাদক পদে একজন এবং পাঁচজন সদস্য পদের বিপরীতে ৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করার পর ৬ জন সদস্য পদে মনোনয়নপত্র জমা দেন। শেষ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের দিনে আব্দুর রব বিশ্বাস তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করায় এখন সকলকে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)