মেহেরপুরে হেরোইনসহ আটক মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা

আপলোড তারিখঃ 2020-11-26 ইং
মেহেরপুরে হেরোইনসহ আটক মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর শহরে মাদক পাচারবিরোধী ট্রান্সপোর্ট-এর অভিযানে হেরোইন উদ্ধার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাইজুল নামের এক ব্যক্তিকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড ১ শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড পাড়ায় এ অভিযান চালানো হয়। গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলামের নেতৃত্বে মাদক পাচার বিরোধী টাস্কফোর্সের অভিযান শুরু করা হয়। এ সময় শহরের পুরাতন বাসস্ট্যান্ড পাড়ার ইশার উদ্দিনের ছেলে তাইজুলের বাড়ি অভিযান চালিয়ে সেখান থেকে ২ গ্রাম হেরোইন উদ্ধারসহ গ্রেপ্তার করা হয় তাইজুলকে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯ এর (১)এর গ ধারা লংঘন। ৩৬ এর ১১৬ নং সারনিক লঙ্ঘনের অপরাধে তাইজুলকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড ও ১শ টাকা জরিমানা করা হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরিয়তউল্লাহ, পরিদর্শক শাহ জালাল খান, মেহেরপুর পুলিশের এসআই মাজেদুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)