জীবননগর গঙ্গাদাশপুর যুব সংগঠনের উদ্যোগে:মাদক মুক্ত সমাজ গঠনে সচেতনামূলক অলোচনা সভা

আপলোড তারিখঃ 2017-04-07 ইং
জীবননগর গঙ্গাদাশপুর যুব সংগঠনের উদ্যোগে:মাদক মুক্ত সমাজ গঠনে সচেতনামূলক অলোচনা সভা ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: আসুন মাদককে না বলি, মাদক মুক্ত সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে গঙ্গাদাশপুর যুব সংগঠনের উদ্যোগে মাদক মুক্ত সমাজ গঠন উপলক্ষে জনসচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাশপুর গ্রামের অরাজনৈতিক সংগঠন গঙ্গাদাশপুর যুব সংগঠনের আয়োজনে গঙ্গাদাশপুর যুব সংগঠনের সভাপতি শাহিন কবিরের সভাপতিত্বে গ্রামের জামে মসজিদ প্রাঙ্গনে বাদ মাগরিব এই সচেতনা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গঙ্গাদাশপুর যুব সংগঠনের সদস্য ও গঙ্গাদাশপুর জামে মসজিদের সভাপতি হাজী আ. মালেক মোল্লা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণ’র জীবননগর ব্যুরো প্রধান জাহিদ বাবু, গঙ্গাদাশপুর যুব সংগঠনের উপদেষ্টা ও চ্যানেল এস’র চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মিঠুন মাহমুদ, মাওলানা জিল্লুর রহমান, মসজিদের ঈমাম হাফেজ মাহবুব রহমান, সমাজ সেবক, হাবিবুর রহমান, ফজলুর রহমান বাটা, ওমর আলী। এছাড়াও আরও উপস্থিত ছিলেন গঙ্গাদাশপুর যুব সংগঠনের সদস্য আনারুল ইসলাম, আরুক আলী, শান্ত মিয়া, আকাশ মিয়া, রনি, বিপ্লব, নওশের, শিপন, রবিউল, তারেক, মিজানুর প্রমূখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন গঙ্গাদাশপুর যুব সংগঠনের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)