ক্রীড়া সংগঠক বাদল রায়ের মৃত্যুতে ঝিনাইদহে শোকসভা

আপলোড তারিখঃ 2020-11-26 ইং
ক্রীড়া সংগঠক বাদল রায়ের মৃত্যুতে ঝিনাইদহে শোকসভা ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: বাংলাদেশ ফুটবল দলের সাবেক খেলোয়াড় ক্রীড়া সংগঠক বাদল রায়ের মৃত্যুতে ঝিনাইদহে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়াম মাঠে এ শোকসভা অনুষ্ঠিত হয়। জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রাইসুল ইসলাম আসাদ এই শোকসভার আয়োজন করেন। শোকসভায় বক্তব্য দেন ঝিনাইদহের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম, সোনালী অতীত ক্লাবের উপদেষ্টা আনিচুর রহমান খোকা, ওয়ালিদ হাসান সিপার, সভাপতি রতন কুমার কর্মকার, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদস্য নজরুল ইসলাম, খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রাইসুল ইসলাম আসাদ ও সাবেক ফুটবলার আব্দুর রহিম। বক্তারা দেশের ফুটবলের এক সময়ের উজ্জ্বল নক্ষত্র বাদল রায়ের তাঁর মৃত্যুতে ক্রীড়াঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়েছে উল্লেখ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পরে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)