জীবননগরে ৪২তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

আপলোড তারিখঃ 2020-11-25 ইং
জীবননগরে ৪২তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে ৪২তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে জীবননগর উপজেলা পরিষদের হলরুমে সপ্তাহব্যাপী এ বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মুনিম লিংকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা। এসময় আরও উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দ্বীনেশ চন্দ্রপাল, প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা সমবায় অফিসার মতেহার হোসেন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)