দর্শনা পৌর নির্বাচন উপলক্ষে গণসংযোগে ব্যস্ত তিন মেয়র প্রার্থী

আপলোড তারিখঃ 2020-11-25 ইং
দর্শনা পৌর নির্বাচন উপলক্ষে গণসংযোগে ব্যস্ত তিন মেয়র প্রার্থী ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: আসন্ন দর্শনা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই তিনজন মেয়র পদপ্রার্থী গণসংযোগ শুরু করেছন। এসব প্রার্থীদের মধ্যে রয়েছেন বর্তমান পৌর মেয়র মতিয়ার রহমান, আব্দুল হান্নান ছোট ও বিএনপি প্রার্থী হাবিবুর রহমান বুলেট। গতকাল মঙ্গলবার দর্শনা পৌর এলাকার ৯নং ওয়ার্ডের ঈশ্বরচন্দ্রপুর গ্রামে গণসংযোগে ছিলেন বর্তমান মেয়র মতিয়ার রহমান। এসময় গণসংযোগে মেয়র মতিয়ার রহমানের সাথে ছিলেন, আওয়ামী লীগের আব্দুল হান্নান, ইদ্রিস আলীসহ গ্রামের প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ। পৃথক গণসংযোগে যুবলীগ নেতা আব্দুল হান্নান ছোটর সাথে ছিলেন ৫নং ওর্য়াডের সভাপতি সোলাইমান হক, সাধারণ সম্পাদক ফরজ আলী ও যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন এবং ৬নং ওয়াডের আওয়ামী সভাপতি সোলামান কবির, সাধরণ সম্পাদক মহিবুল ইসলাম, মামুন শাহ প্রমুখ। এদিকে, বিএনপি নেতা হাবিবুর রহমান বুলেট পরানপুর মাঠপাড়া, শান্তিপাড়া ও মোবারকপাড়া এলাকায় গণসংযোগ করেছেন। এসময় তার সাথে ছিলেন যুবদল নেতা সরোয়ার হোসেন, আব্দুল খালেক, জাহাঙ্গীর হোসেন, বিদ্যুৎ, রিদয়, শাজাহান আলী প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)