মহেশপুরে রাস্তা, বিদ্যুৎ ও ব্রিজের : উদ্বোধনে এমপি নবী নেওয়াজ

আপলোড তারিখঃ 2017-04-07 ইং
মহেশপুরে রাস্তা, বিদ্যুৎ ও ব্রিজের : উদ্বোধনে এমপি নবী নেওয়াজ ছবির ক্যাপশন:
মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার পান্তাপাড়া গ্রামে একটি রাস্তা ও পল্লী বিদ্যুৎ লাইনের সংযোগ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় পান্তাপাড়া ইউনিয়ন আওমীলীগের সভাপতি আব্দুল হক মাষ্টারের সভাপতিত্বে নতুন বিদ্যুৎ সংযোগ, রাস্তা ও একটি ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করেন ঝিনাইদহ-৩ আসনের এমপি নবী নেওয়াজ। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ময়জদ্দীন হামিদ, নাটিমা ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল লতিফ মাষ্টার, উপজেলা যুবলীগের আহবায়ক মহেশপুর পৌর কাউন্সিলর কাজী আতিয়ার রহমান, জেলা কৃষকলীগের যুগ্ম-সাধারন সম্পাদক শারিফুল ইসলাম প্রমুখ, কৃষকলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন পান্তাপাড়া ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক আবু বক্কর মিয়া।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)