ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় মন্ডল গ্রুপের ফ্যাশন ব্রান্ড ‘মুয়াদ’-এর পোশাক বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেটের স্বনামধন্য পোশাকের দোকান নন্দনে ‘মুয়াদ’-এর পণ্য বিক্রয়ের উদ্বোধন করা হয়। এখন থেকে মুয়াদের সকল অভিজাত পোশাক পাওয়া যাবে সমবায় নিউ মার্কেটের নন্দনে। আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে পণ্য বিক্রয়ের উদ্বোধন করেন নন্দনের স্বত্বাধিকারী সুমন পারভেজ খানের পিতা খবির উদ্দীন খান ও পুত্র সোয়াদ আবরার। নন্দনের স্বত্বাধিকারী সুমন পারভেজ খান জানান, ফ্যাশন ব্রান্ড ‘মুয়াদ’-এর পাঞ্জাবি-পায়জামা, র্টি-শার্ট, পলো শার্ট, শার্ট, প্যান্ট, ইনারর্টি-শার্ট, ট্যাংকটপ, ব্রিফ, বক্সারসহ অন্যান্য পোশাক পাওয়া যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, সহসভাপতি জগলুর রহমান জগলু, সমবায় নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মাহফুজুর রহমান মিজাইল, সাধারণ সম্পাদক তোছাদ্দেক হোসেন চপল, জেলা দোকান মালিক সমিতির যুগ্ম সম্পাদক মসিউর রহমান আবু, বাংলাদেশ সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, প্রথম আলোর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি শাহ আলম সনি, চুয়াডাঙ্গা চেম্বার অব কর্মাসের সহসভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ, এটিএন বাংলা ও এটিএন নিউজের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি রফিক রহমান, দৈনিক সময়ের সমীকরণ-এর বার্তা সম্পাদক হুসাইন মালিক, সাউথ ইস্ট ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার জহির হাসান, মুয়াদের ম্যানেজার (অপারেশন) আল আসমাউল হাসান, ইনচার্জ মিজানুর রহমান, সহকারী ম্যানেজার জামাল হোসেন, স্বনামধন্য ব্যবসায়ী পলাশ কুমার সাহা, হেমন্ত কুমার সিংহ রায়, চুয়াডাঙ্গা টেলিকমের স্বত্ত্বাধিকারী হুমায়ন কবির রিমু, দৈনিক সময়ের সমীকরণ-এর নিজস্ব প্রতিবেদক মেহেরাব্বিন সানভী, সেলিমুল হাবিব সেলিম, মাবুদ সরকার, শিল্পী আজহারুল ইসলাম, রাসেল, মোস্তাফিজুর রহমান বাবু প্রমুখ।
