চুয়াডাঙ্গা উলামা পরিষদের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা

আপলোড তারিখঃ 2020-11-24 ইং
চুয়াডাঙ্গা উলামা পরিষদের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা পৌর উলামা পরিষদের উদ্যোগে গতকাল সোমবার বেলা আড়াইটায় ইকরা একাডেমিতে (পলাশপাড়া রোড, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা) এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা নবনির্বাচিত কমিটির সভাপতি মুফতি জুনাইদ আল-হাবিবী, সহসভাপতি মুফতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মুফতি মুস্তাফা কামাল কাসেমী, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, প্রচার সম্পাদক মুফতি আযীযুল্লাহ ও অর্থ-সম্পাদক মাওলানা আব্দুস সামাদকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়। এ সভায় পৌর উলামা পরিষদের সব সদস্যের উপস্থিতিতে দর্শনা থানা উলামা পরিষদের সভাপতি মুফতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধনী বক্তব্য দেন পৌর উলামা পরিষদের সভাপতি মুফতি আযীযুল্লাহ। উপস্থিত ছিলেন জেলা উলামা পরিষদের উপদেষ্টামন্ডলীর সদস্য মাওলানা আনিসুর রহমান। এ সভায় জেলা উলামা পরিষদের নবনির্বাচিত কমিটি পরিষদের সব কার্যক্রম সুচারুরূপে পরিচালিত করবেন বলে আশা ব্যক্ত করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)