মাস্ক ব্যবহার না করায় গাংনীতে ১১ জনের জরিমানা

আপলোড তারিখঃ 2020-11-24 ইং
মাস্ক ব্যবহার না করায় গাংনীতে ১১ জনের জরিমানা ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলার গাংনীতে মাস্ক ব্যবহার না করায় ১১ জনকে দুই হাজার দুইশত টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুর ২টার দিকে গাংনী বাজার বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নূর-ই-আলম সিদ্দিকী। করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার না করার দায়ে ১১ জনকে দন্ডবিধির ২৭১ ধারায় ২শ’ টাকা করে মোট দুই হাজার দুইশ টাকা অর্থদন্ডারোপ করা হয়। কোভিড-১৯ করোনা ২য় ঢেউ বাংলাদেশসহ বিশ্বের সকল দেশে মহামারি আকার ধারণ করতে পারে এমন সন্দেহ করছে বিশেষজ্ঞরা। করোনা ভাইরাস বিস্তার যাতে ঘটতে না পারে সে জন্য সচেতনতা বৃদ্ধিকল্পে এ অভিযান অব্যাহত থাকবে বলেও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে। গাংনী থানা পুলিশের একটি টিম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)