মেহেরপুরে জাতির পিতার বাণিজ্য ভাবনা শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভা

আপলোড তারিখঃ 2020-11-24 ইং
মেহেরপুরে জাতির পিতার বাণিজ্য ভাবনা শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভা ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘মুজিববর্ষে শতঘণ্টা মুজিব চর্চা’ জাতির পিতার বাণিজ্য ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ থেকে জুমের মাধ্যমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন তাঁর বক্তব্যে বলেন, জাতির পিতার রেখে যাওয়া যে নির্দেশ এবং যে পথ সেই পথ ধরেই কিন্তু আজকের মননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশকে বিশে^র মাণচিত্রে একটি উন্নত দেশ হিসাবে গড়ে তুলছেন। প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের মহানায়ক স্বাধীন বাংলার স্থপতি বঙ্গবন্ধুর নামেই নামকরণ এই মুজিবনগর, এখান থেকে মুজিবনগর খ্যাত মেহেরপুরের পবিত্র এই মাটি থেকে শপথ গ্রহণের মধ্য দিয়ে ৯মাসের রক্তক্ষয়ী যুদ্ধে আমাদের শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। মুজিবনগরের মানুষ হিসাবে আমাদের কিছু দায়বদ্ধতা রয়ে গেছে। বঙ্গবন্ধুর ১ম স্বপ্ন ছিল বাংলদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে গড়ে তোলা, জাতিকে শৃঙ্খল মুক্ত করে মুক্তির স্বাদ দেওয়া। ২য় স্বপ্ন ছিল বাংলদেশ হবে উন্নত ও সমৃদ্ধ এবং বাংলাদেশ হবে সোনার বাংলা। সিনিয়র সহকারী কমিশনার এমএম আরাফাত হোসেনের সঞ্চালনায আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, প্রফেসর হাসানুজ্জামান মালেক, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুল প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)