গাংনীর পাকুড়ীয়ায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-11-24 ইং
গাংনীর পাকুড়ীয়ায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
গাংনী অফিস: গাংনীর পাকুড়ীয়া গ্রামে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল সোমবার বিকেলে পাকুড়ীয়া কমিউনিটি কোর গ্রুপের লার্নিং সেন্টার চত্বরে এ মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, ধানখোলা ইউনিয়নের চেয়ারম্যান আখেরুজামান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার, ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মফিজুল ইসলাম ও ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আনোয়ার হোসেন। ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলামের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাচিব, ছাত্রলীগের নেতা ওয়াজ্জেল হোসেন, যুবলীগের নেতা মুক্তারুল ইসলামসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)