কালীগঞ্জে সাড়ে পাঁচ বছরের শিশু ধর্ষণের শিকার

আপলোড তারিখঃ 2020-11-24 ইং
কালীগঞ্জে সাড়ে পাঁচ বছরের শিশু ধর্ষণের শিকার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: কালীগঞ্জে সাড়ে পাঁচ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মালিয়াট ইউনিয়নের গয়েশপুর গ্রামে। কালীগঞ্জ থানায় দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, সাড়ে ৫ বছরের ওই শিশু ১৪ নভেম্বর বাড়ির বাইরে খেলতে গেলে প্রতিবেশী আব্দুল লতিফের লম্পট ছেলে শাহিন হোসেন (১৯) শিশুটিকে ক্রিকেট খেলার বল দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। ১৭ নভেম্বর শিশুটি অসুস্থ হয়ে পড়লে সে তার পিতা-মাতার কাছে সব কিছু জানালে ১৯ নভেম্বর শিশুটিকে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। ডাক্তারী পরীক্ষা শেষে ‘শিশুটি ধর্ষণের শিকার’ হয়েছে বলে ডাক্তাররা জানান। এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মতলেবুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলা নং ১৩। ধর্ষক শাহিন পালিয়ে আছে। তাকে ধরার জন্য পুলিশ চেষ্টা করছে। এদিকে মামলার বাদী শিশুটির মা অভিযোগ করেন, ধর্ষক শাহিনের পরিবার প্রভাবশালী হওয়ায় সামাজিক ভাবে মামলা তুলে নিতে চাপ দিচ্ছে। ফলে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)