ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম এ আরিফ সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শহরের পোস্ট অফিস মোড়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখা মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় এক প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সোমবার ঝিনাইদহ সার্কিট হাউজে এম এ আরিফ সরকারের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে গেছেন। তদন্ত নিরোপেক্ষ করার দাবি জানিয়ে বক্তাগণ বলেন, সেই সাথে জেলা শিক্ষা অফিসে গত ২৯ মার্চ রহস্যজনক আগুন লাগার বিষয়টিও যেন খতিয়ে দেখা হয়। উল্লেখ্য, শিক্ষা বিভাগের ঘুষখোর দুই কর্মকর্তা এম এ আরিফ সরকার ও সুশান্ত কুমার দেবের বিরুদ্ধে সোমবার খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনারের অফিস থেকে তদন্ত করা হয়। তারা শিক্ষকদের কাছে ঘুষ দাবী, করোনাকালে টাকা নয়ছয়, এমপিও করার সময় টাকা দাবী ও এবতেদায়ী মাদ্রাসা ভিজিটের সময় টাকা দাবী করেন বলে অভিযোগ রয়েছে।
