মুজিবনগরে মাল্টিমিডিয়া ক্লাসরুম-বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-11-24 ইং
মুজিবনগরে মাল্টিমিডিয়া ক্লাসরুম-বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: মেহেরপুরের মুজিবনগরে মাধ্যমিক পর্যায়ে সহকারউ শিক্ষকদের ডিজিটাল কনটেন্ট তৈরি ও মাল্টিমিডিয়া ক্লাসরুম-বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলার মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও মাদ্রাসার মোট ৩০ জন শিক্ষক-শিক্ষিকা সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। জাইকার অর্থায়নে ইউজিডিপির আওতায় প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা পরিষদ। প্রশিক্ষণে, শিক্ষকদের শ্রেণিকক্ষে ফলপ্রসূ পাঠদানে কনটেন্ট তৈরি ও মাল্টিমিডিয়া ক্লাসরুমের শিখন-শিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বপূর্ণ আরোপ করে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মামুনুর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, জাইকার ইউডিএফ নুরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার হাসনাইন করিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)