ঝিনাইদহে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

আপলোড তারিখঃ 2020-11-24 ইং
ঝিনাইদহে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের সিনিয়র সাংবাদিক দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার ঝিনাইদহ প্রতিবেদক আসিফ কাজল ও দৈনিক যুগান্তরের কালীগঞ্জ প্রতিনিধি শাহরিয়ার রহমান সোহাগের বিরুদ্ধে আদালতে মানহানীর অভিযোগ দায়েরের প্রতিবাদে জেলা শহরসহ বিভিন্ন স্থানে মানববন্ধন ও সমাবেশ করেছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। গতকাল সোমবার সকাল ১০টায় ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ডে প্রেরণা-৭১ (মুজিব) চত্বরে নিউজ ঝিনাইদহ পরিবার এই কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন শেষে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন নিউজ ঝিনাইদহের উপদেষ্টা রাইসুল ইসলাম আসাদ, বাংলাদেশ বেতারের কোরবান আলী, দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার ঝিনাইদহ ব্যুরো প্রধান জাহিদুর রহমান তারেক, অগ্নিশিখা পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুস সালাম, জাহিদুল হক বাবু, অনলাইন পত্রিকা আরডিসির প্রতিনিধি টুটুল হোসেন, দৈনিক অগ্রযাত্রা পত্রিকার আশরাফুল ইসলাম শাকিল, দৈনিক আদর্শ বাণী পত্রিকার নাহিদ হাসান বিজয়, মাদার তেরেসা ব্লাড ব্যাংক ফাউন্ডেশনের তারেক মাহমুদ জয় ও হেব্বি গ্রুপের জাহান লিমন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউজ ঝিনাইদহ পত্রিকার সম্পাদক আলিফ আবেদীন গুঞ্জন। সাংবাদিকদের এই মানবন্ধন কর্মসূচিতে সাধারণ মানুষও অংশগ্রহণ করে মিথ্যা মামলার প্রতিবাদ জানান। অন্যদিকে, মহেশপুর শহরের থানা মোড়ে প্রেসক্লাব মহেশপুর ও টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সাংবাদিকরা মানববন্ধন কর্মসুচি পালন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আরটিভির জেলা প্রতিনিধি ও ঝিনাইদহ প্রেসক্লাবের সদস্য শিপলু জামান। বিশেষ অতিথি হিসেবে মাই টিভির জেলা প্রতিনিধি মিঠু মালিথা, লোকসমাজ পত্রিকার মহেশপুর প্রতিনিধি জিয়াউর রহমান জিয়া, ছাত্রলীগের মহেশপুর পৌর শাখার আহবায়ক প্রভাষক মুকুল গাজী, সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান, ছাত্রলীগ সভাপতি আমিনুর রহমান ও ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজসহ বিভিন্ন পত্রিকায় কর্মরত গনমাধ্যম কর্মীরা বক্তব্য দেন। মানবজমিন পত্রিকার প্রতিনিধি ও প্রেসক্লাবের সভাপতি সারোয়ার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনটি পরিচালনা করেন প্রেসক্লাব মহেশপুরের সহসভাপতি সাংবাদিক জাকির হোসেন। উল্লেখ্য, কালীগঞ্জ অগ্রণী ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনা নিয়ে পত্রিকায় তথ্য ভিত্তিক সংবাদ প্রকাশিত হলে ঝিনাইদহের সিনিয়র সাংবাদিক আসিফ কাজল ও যুগান্তরের কালীগঞ্জ প্রতিনিধি শাহরিয়ার রহমান সোহাগের বিরুদ্ধে অগ্রণী ব্যাংকের সাময়িক বরখাস্তকৃত ক্যাশ অফিসার আব্দুস সালাম ও চাকরীচ্যুত মাঠকর্মী আজির আলী গত ১৬ নভেম্বর আদালতে মামলার জন্য অভিযোগ দায়ের করেন। তার আগে ব্যাংকটির ম্যানেজার শ্রী শৈলেন বিশ্বাসসহ ৩ জনকে বরখাস্ত করে ব্যাংক কর্তৃপক্ষ। ঋণ জালিয়াতির খবর মিডিয়ায় প্রকাশিত হলে দায়ী ব্যক্তিরা ব্যাংকের ক্যাশে বিভিন্ন সময় ২৭ লাখ টাকা ফেরৎ দেন। তাছাড়া এ পর্যন্ত অডিটে প্রায় ৯০ লাখ টাকার ঘাপলা ধরা পড়েছে। অডিট এখনো চলমান। এদিকে সাময়িক বরখাস্তকৃত ম্যানেজার শৈলেন বিশ্বাস, ক্যাশ অফিসার আব্দুস সালাম ও চাকরীচ্যুত মাঠকর্মী আজির আলীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে ব্যাংকের প্রধান কর্যালয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)