গাংনীতে স্বাস্থ্য-সহায়তা সরঞ্জাম বিতরণ

আপলোড তারিখঃ 2020-11-24 ইং
গাংনীতে স্বাস্থ্য-সহায়তা সরঞ্জাম বিতরণ ছবির ক্যাপশন:
গাংনী অফিস: ‘সবাই মিলে শপথ করি, করোনাভাইরাস সহনশীল গ্রাম গড়ি’ এ প্রতিপাদ্যে সুস্বাস্থ্য ও মানসম্মত সেবা নিশ্চিত করণে মেহেরপুরের গাংনী উপজেলার ৮ ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র ও ৩৫টি কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য-সরঞ্জাম বিতরণ করা হয়েছে। দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। জাতীয় কন্যা-শিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াজুল আলম, শিক্ষক নেতা মনিরুজামান মনি ও হাঙ্গার প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী হেলাল উদ্দীন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)