সারের দাম বেশি নিলে ব্যবস্থা নেওয়া হবে

আপলোড তারিখঃ 2020-11-24 ইং
সারের দাম বেশি নিলে ব্যবস্থা নেওয়া হবে ছবির ক্যাপশন:
গাংনীতে কৃষকদের বিনামূল্যে সার-বীজ বিতরণকালে এমপি খোকন গাংনী অফিস: মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজামান খোকন বলেছেন, সরকার সার বিক্রিতে ভর্তুকি দিচ্ছে। কিন্তু তারপরেও সারের দাম বেশি নিচ্ছেন ডিলাররা। সরকারের টাকাও নিচ্ছে আবার কৃষকদের কাছ থেকেও বেশি টাকা নিচ্ছেন সার ব্যবসায়ীরা। সারের দাম বেশি নিলে ওই সকল ব্যবসায়ীদের ব্যবস্থা নেওয়া হবে। গতকাল সোমবার দুপুরে গাংনী উপজেলা সম্মেলনকক্ষে মেহেরপুরের গাংনীতে রবি মৌসুমে কৃষি পুনর্বাসনের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় সংসদ সদস্য দ্রুত এ সমস্যার সমাধান করতে উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা দেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃষি অফিসার কে এম শাহাবুদ্দিন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাসেল রানার পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজামান মনি প্রমুখ। এ সময় সরিষা, ভুট্টা, বোরো ধান, গম, মুগ ও পেঁয়াজ চাষে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪ হাজার ৯১০ জন কৃষকদের মধ্যে এসব কৃষি-সামগ্রী বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)