ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় আরও দুজন অসুস্থ বৃদ্ধকে ওষুধ কিনে দিলেন মানবিক পুলিশ সুপার জাহিদুল ইসলাম। গতকাল রোববার সকালে আলমডাঙ্গা উপজেলাধীন মুন্সিগঞ্জ পারকৃষ্ণপুর গ্রামের মঙ্গল মন্ডল (৭২) এবং দামুড়হুদা উপজেলার লক্ষীপুর গ্রামের হতদরিদ্র খাতিমুন নেছা (৫৮) পুলিশ সুপারের কার্যালয়ে গেলে পুলিশ সুপার জাহিদুল ইসলাম তাঁদের সঙ্গে কথা বলেন এবং তাঁদেরকে চিকিৎসা ব্যবস্থাপত্রের যাবতীয় ওষুধ কিনে উপহার হিসেবে প্রদান করেন। একই সঙ্গে পুলিশ সুপার জাহিদুল ইসলাম সমাজের বিত্তশালী ব্যক্তিদের যার যার অবস্থান থেকে সমাজের হতদরিদ্র, দুস্থ, গরীব, অসহায়দের সাহায্যার্থের জন্য আহ্বান জানান।
