ঝিনাইদহে ফেনসিডিলসহ দামুড়হুদার মমিন আটক

আপলোড তারিখঃ 2020-11-23 ইং
ঝিনাইদহে ফেনসিডিলসহ দামুড়হুদার মমিন আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস : ঝিনাইদহ শহরের বাস টার্মিনাল এলাকা থেকে ফেনসিডিলসহ মমিন হোসেন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার সকালে তাঁকে আটক করা হয়। আটককৃত মমিন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কানাইডাঙ্গা গ্রামের ফকির মণ্ডলের ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, বাস টার্মিনাল এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ঝিনাইদহ থেকে ফরিদপুরগামী একটি বাস থেকে মমিন হোসেনকে আটক করা হয়। পরে তাঁর ব্যাগ তল্লাশি করে ১১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)