মেহেরপুর প্রেসক্লাবের নবসজ্জিত কার্যালয়ের উদ্বোধন

আপলোড তারিখঃ 2020-11-23 ইং
মেহেরপুর প্রেসক্লাবের নবসজ্জিত কার্যালয়ের উদ্বোধন ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর প্রেসক্লাবের নবসজ্জিত কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার রাত ৮টার দিকে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মেহেরপুর প্রেসক্লাবের ফলক উন্মোচন করে প্রেসক্লাবের নবসজ্জিত কার্যালয়ের উদ্বোধন করেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। এসময় সেখানে মোনাজাত করা হয়। এরপরে মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মণ্টুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। উদ্বোধনী বক্তব্য দেন মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলামিন হোসেন। মেহেরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বেন ইয়ামিন মুক্তর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটো, উপদেষ্টা তুহিন আরন্য, ওয়াজেদুল হক, মহাসিন আলী আঙ্গুর, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আলম প্রমুখ। এছাড়াও প্রেসক্লাবের সমস্যা-সম্ভাবনা তুলে ধরে বক্তব্য দেন গণমাধ্যম কর্মীরা। মেহেরপুর পৌর মেয়রের অর্থায়নে মেহেরপুর প্রেসক্লাবের নবসজ্জিত কার্যালয়ের উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন সাংবাদিকদের সুখে -দুঃখে পাশের থাকার প্রতিশ্রুতি দেন। পৌর মেয়রকে প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও উপহার-সামগ্রী তুলে দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)