শপথ গ্রহণ করলেন খাদিমপুর ইউপির নবনির্বাচিত মেম্বার শিমুল হোসেন

আপলোড তারিখঃ 2020-11-23 ইং
শপথ গ্রহণ করলেন খাদিমপুর ইউপির নবনির্বাচিত মেম্বার শিমুল হোসেন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা খাদিমপুর ইউনিয়নের উপনির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার মো. শিমুল হোসেনকে শপথবাক্য পাঠ করানো হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে তিনটার দিকে আলমডাঙ্গা উপজেলা পরিষদের হলরুমে এ শপথবাক্য পাঠ করানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিটন আলী এই শপথবাক্য পাঠ করান। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, সমাজসেবা কর্মকর্তা আফাজ উদ্দিন, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সম্পাদক হামিদুল ইসলাম আজম, উপজেলা মসজিদের ইমাম ও খাদিমপুর ইউনিয়নের তিনজন ইউপি সদস্য। প্রসঙ্গত, আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বারের মৃত্যুজনিত কারণে পদটি শূন্য হলে গত ২০ অক্টোবর উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নবর্িাচনে শিমুল হোসেন বিজয়ী হন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)