চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের নির্বাচনে রশিদ-শাহান প্যানেলের লিফলেট বিতরণ

আপলোড তারিখঃ 2020-11-22 ইং
চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের নির্বাচনে রশিদ-শাহান প্যানেলের লিফলেট বিতরণ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের ত্রিবার্ষিক নির্বাচনে রশিদ-শাহান প্যানেল চুয়াডাঙ্গা শহরে ভোটারদের সাথে মতবিনিময় ও লিফলেট বিতরণ কয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী এসব কর্মসূচি পালন করেন রশিদ-শাহান প্যানেলের প্রার্থীরা। রেডক্রিসেন্ট নির্বাচনে রশিদ-শাহান প্যানেলের ভাইস চেয়ারম্যান পদে অ্যাড. মোল্লা আব্দুল রশিদ, সেক্রেটারী পদে শহীদুল ইসলাম শাহান, কার্য নির্বাহী সদস্য পদে অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. শফিকুল ইসলাম, আসাদুজ্জামান কবীর, খলিলুর রহমান ও হাফিজুর রহমান হাপু প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ সময় নির্বাচনে প্রার্থীরা রেলপাড়ায় আজীবন সদস্য হুমায়ুন কবীর মালিক, ডা. আহম্মদ জামিল মুজহারী, ডা. হারুন-অর-রশিদ পলাশ, হাসপাতাল রোডে ডা. পরিতোষ কুমার ঘোষ, ডা. রওশান আমিন রতন, বিশিষ্ট ব্যবসায়ী মকবুল হোসেন, এসএম জাহিদুল ইসলাম, ইছাহক আলী, নজরুল ইসলাম, হারুন অর রশিদ, আবুল কাওসার সিদ্দিক, থানা কাউন্সিলপাড়ার হাজী আব্দুল খালেক, এবিএম মাহফুজুল হাসান বাচ্চু, এসএম মিলন, বড়বাজারের ফাইজার চৌধুরী, বিপুল আশরাফ, রফিক রহমান, খন্দকার আহসানুল কবীর, কানিজ সুলতানা ও মো. সানাউল্লাহসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে রেডক্রিসেন্ট উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে রশিদ-শাহান প্যানেলের প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করে লিফলেট বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)