শিশুরাই অনুষ্ঠানের সভাপতি, প্রধান ও বিশেষ অতিথি

আপলোড তারিখঃ 2020-11-22 ইং
শিশুরাই অনুষ্ঠানের সভাপতি, প্রধান ও বিশেষ অতিথি ছবির ক্যাপশন:
ইয়ুথ অ্যাসেম্বলি চুয়াডাঙ্গার ব্যতিক্রম আয়োজনে বিশ্ব শিশু দিবস পালন মেহেরাব্বিন সানভী: ওয়েভ ফাউন্ডেশনের যুব প্লাটফর্ম ইয়ুথ অ্যাসেম্বলি চুয়াডাঙ্গার আয়োজনে বিশ্ব শিশু দিবস-২০২০ পালন করা হয়েছে। গত শুক্রবার সকাল সাড়ে নয়টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ মাঠে সমাজের সুবিধাবঞ্চিত ও মূলধারার ৬০ জন শিশুকে নিয়ে দিনব্যাপী এক উৎসবমূখর পরিবেশের মধ্যদিয়ে এ দিবস উদ্যাপন করা হয়। শিশু সভাপতি উপমা জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের শুভ সূচনা করেন। আলোচনা পর্বে শিশু অতিথিদের মধ্যেই প্রধান ও বিশেষ অতিথি ছিল রিমি এবং বুশরা, নিলয় ও শ্রুতি। সারা দিনের আয়োজনে ছিল যেমন খুশি তেমন সাজো, বিভিন্ন খেলাধুলা, চিত্রাঙ্কন, সাংস্কৃতিক প্রতিযোগিতা ইত্যাদি। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ পর্বে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম ও মহসিন কবির এবং ওয়েভ ফাউন্ডেশনের প্রশিক্ষণ বিভাগের উপ-পরিচালক জহির রায়হান, উপ-সমন্বয়কারী আব্দুস সালাম, সিনিয়র প্রোগ্রাম অফিসার মিরাজ উদ্দিন, জবপ্লেসম্যান্ট অফিসার মনিরুল ইসলাম ও প্রোগ্রাম অফিসার হোসনেয়ারা খাতুন। এ পর্বে সভাপতিত্ব করেন ইয়ুথ অ্যাসেম্বলির আহ্বায়ক তৌফিক শুভ। সার্বিক সঞ্চালনায় ছিলেন ইয়ুথ লিডার মাশরাফি মর্তুজা। ইয়ুথ লিডারদের মধ্যে আরও ছিলেন তামান্না, সুরাইয়া, সুহাসিনী, সাকিব, সুমাইয়া, সজিব, কাজল, সৌরভ, মিজানুর, অনন, হৃদি, হাসান, সাফ্ফাত, রমজান, জনিসহ ইয়ুথ অ্যাসেম্বলির অন্য সদস্যরা। বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা করে গ্রীন ভয়েজ, এনসিটিএফ, সোনালী সমাজ কল্যাণ সংস্থা, সেভ দ্য চিলড্রেন, বাংলাদেশ স্কাউটস, বাঁধন রক্তদান সংগঠন, হাতে হাতে বাজার ইত্যাদি সংগঠন। দিন শেষে শিশুদের মধ্যে এক বেলার খাবার বিতরণ করা হয়। এছাড়াও, ‘শিশুর চোখে আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় শিশু অতিথিরা বলেন, শিশুরাই আগামী দিনে জাতির নেতৃত্ব দিবে। তাই পৃথিবীর প্রতিটি শিশুকে পরিপূর্ণভাবে বিকাশের সুযোগ করে দেওয়া বর্তমান নেতৃত্বের দায়িত্ব। বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধশালী দেশ হিসেবে দেখতে চাইলে সকল প্রকার শিশুশ্রম ও শিশু নির্যাতন বন্ধ করতে হবে। শিশুকে একজন পূর্ণাঙ্গ ব্যক্তি হিসেবে স্বীকৃতি দিয়ে শিশু অধিকার সনদে ৪৬টি অনুচ্ছেদে যে চারটি মূলনীতি যথা- ১. বেঁচে থাকা ও উন্নয়নের অধিকার; ২. মতামত প্রদানের অধিকার; ৩. বৈষম্যহীন পরিবেশে বেড়ে ওঠার অধিকার এবং ৪. শিশুর সর্বোত্তম স্বার্থ দেখা, বাস্তবায়ন করতে হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)