গাংনীতে পিচ ফ্যাসিলিলেটর গ্রুপে সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-11-22 ইং
গাংনীতে পিচ ফ্যাসিলিলেটর গ্রুপে সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: বাল্যবিবাহ প্রতিরোধ, স্বাস্থ্য, কৃষি ও করোনাকালীন সময়ে স্কুল থেকে নারী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধকল্পে পিচ ফ্যাসিলিলেটর গ্রুপের (পিএফজি) সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের গাংনী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পিচ ফ্যাসিলিলেটর গ্রুপ (পিএফজি) উপজেলা কমিটির সমন্বয়কারী অধ্যাপক আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত ফলোআপ সভায় বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের গাংনী উপজেলা সমন্বয়কারী হেলাল উদ্দিন, পিচ ফ্যাসিলিলেটর গ্রুপের (পিএফজি) উপজেলা কমিটির অ্যাম্বাসেডর ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলা আরজুমান বানু, পুরুষ পিচ অ্যাম্বাসেডর ও রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, যুগ্ম সমন্বয়কারী আজিজুল হক রানু, সদস্য আব্দুল লতিফ, দিলরুবা ইয়াসমিন, কমরেড আবুল হাসেম, জুলফিকার আলী কানন, তৌহিদ উদ দৌলা রেজা, আফরোজা আক্তার বানু, যুথিকা বিশ্বাস, ইজাজুল হক প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)