মেহেরপুরে এমআইএস সফটওয়্যার-বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

আপলোড তারিখঃ 2020-11-22 ইং
মেহেরপুরে এমআইএস সফটওয়্যার-বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: জাতীয স্থানীয় সরকার ইনস্টিটিউটের আয়োজনে ও মেহেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) সফটওয়্যার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। জেলা প্রশাশক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআইএলজি পরিচালক (প্রশিক্ষণ ও পরামর্শ) মোহাম্মদ বোরহান উদ্দিন ভূঁইয়া। আলোচক হিসেবে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন এনআইএলজি অনুষদ সদস্য মতিউর রহমান, নাজিম উদ্দিন। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রশিক্ষণের অন্যদের মধ্যে বক্তব্য দেন মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান মো. শাহ জামান। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিব এবং উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)